![]() |
| ছবি সৌজন্যে : মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ |
গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না: মমতা
ডোরিনা ক্রসিংয়ে মমতা বলেন, ''আমরা কেউ হিংসা চাই না বলেই পথে নেমেছি। ১ হাজার বুলেটের যা দাম, ১০টা মানুষ যদি শান্তির কথা বলে, তার দাম বেশি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না। আগুন জ্বালিয়ে হয় না। দাঙ্গা করে হয় না। রাস্তা অবরোধ করব না। মানুষের অসুবিধা করব না। দু-একটা ঘটনা ঘটেছে, কোথায় শান্ত করবে তা না, সব ট্রেন বন্ধ করে দিয়েছে। যাত্রীদের দোষ কী? গান গাও, ছবি আঁকো, এভাবে প্রতিবাদ করো''
।
।
মহামিছিল শেষে বিজেপিকে দুষে ডোরিনা ক্রসিংয়ে মমতা বলেন, ''আমরা কেউ হিংসা চাই না বলেই পথে নেমেছি। ১ হাজার বুলেটের যা দাম, ১০টা মানুষ যদি শান্তির কথা বলে, তার দাম বেশি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না। আগুন জ্বালিয়ে হয় না। দাঙ্গা করে হয় না। রাস্তা অবরোধ করব না। মানুষের অসুবিধা করব না। দু-একটা ঘটনা ঘটেছে, কোথায় শান্ত করবে তা না, সব ট্রেন বন্ধ করে দিয়েছে। যাত্রীদের দোষ কী? গান গাও, ছবি আঁকো, এভাবে প্রতিবাদ করো''।
হাওড়া ময়দানে মিছিল শুরুর আগে শপথ পাঠ করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত দু'দিনের মতো এদিনও মিছিল শুরুর আগে মমতার শপথ, ''আমরা সবাই নাগরিক। আমরা সবাই সিটিজেন। সর্ব ধর্ব সমন্বয় আমাদের জীবন, আমাদের আদর্শ। কাউকে বাংলা ছাড়তে হবে না। কাউকে দেশ ছাড়তে হবে না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। এনআরসি ও ক্যাব ও কা (সিএএ) হবে না''। মিছিলের আগে সিএএ ও এনআরসি বিরোধিকায় একঝাঁক স্লোগান দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিনের মিছিল যাবে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত।
মঙ্গলবার কেন্দ্রের বিজেপি সরকারকে দুষে তৃণমূল নেত্রী বলেন, 'বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছে। সংখ্যার জোরে আইনে পরিণত হলে হবে না। সংবিধান মানা হয়নি। মানুষের সমর্থন না হলে আইন কার্যকরী হয় না। সংসদে কবে বিল পাস হবে, তা জানানো হয়নি। দুপুরে বিল এনে মধ্যরাতে পাস! গায়ের জোরে সবকিছু হয় না। নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসির বিরুদ্ধে এই আন্দোলন জয়লাভ করবেই।'

Comments
Post a Comment