‌‌১ লক্ষ ৬০ হাজার টাকার রোদচশমা পরে গ্রহণ দেখেছেন মোদী‌?‌ বিদ্রুপের ঝড় টুইটারে

Image result for modi sunglassesসূর্য‌ গ্রহণ দেখার বিশেষ চশমা হাতে। চোখে কালো রোদচশমা। সেই পরেই আকাশের দিকে তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সূর্যগ্রহণ দেখার জন্য। এই মুহূর্তে সেই ছবি যে আলোচনার কেন্দ্রবিন্দু হবে, স্বাভাবিক। সেটাই আঁচ করে এক নেটিজেন আগেই টুইট করেছিলেন। লিখেছিলেন, ‘‌এটা মিম হচ্ছেই’‌। হাওয়া নিজের অনুকূলে আনতে চেয়েছিলেন। তাই এই টুইটি রিটুইট করে মোদী ঠাট্টা, ‘‌স্বাগত.‌.‌ উপভোগ করুন’‌। নিমেষে ১৭ হাজার লাইক পড়ে। ৪০০০ বার রিটুইট হয়। ঠাট্টার জবাব ঠাট্টার ছলে দেওয়ার জন্য অনেকে প্রধানমন্ত্রীকে বাহবা দেন।

প্রধানমন্ত্রীর সময়টাই বোধ হয় ভাল যাচ্ছে না। তাই বাহবা আর বেশিক্ষণ পেলেন না। এর পরেই ফের আলোচনার কেন্দ্রে উঠে আসে মোদীর রোদচশমা। যে সে নয়, একেবারে ব্র‌্যান্ডেড। মেব্যাকের লাক্সারি কালেকশন। দাম ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রায়। তাই নিয়ে ফের শুরু ট্রোল। এক নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, ‘‌রোদচশমা টা অজিত বন্ড ডোভাল তৈরি করে দিয়েছেন। এটা পরলে বিদেশে সফরে গিয়ে মোদী দেশবিরোধী কার্যকলাপে চোখ রাখতে পারবেন। এটা তৈরি করতে প্রধানমন্ত্রীকে একটা হৃদয় বিক্রি করতে হয়েছে’‌। আর এক জন আবার দাবি করেছেন রোদচশমার দাম ৫ লক্ষ টাকা।



বৃহস্পতিবার সকালে মোদী সূর্য গ্রহণ দেখার বেশ কিছু ছবি পোস্ট করেন। জানিয়ে দেন, এদিনের গ্রহণ নিয়ে দারুণ আগ্রহী তিনি। মেঘ থাকার কারণে ভাল করে দেখতে পারেননি। তবে কোঝিকোড় থেকে হওয়া সরাসরি সম্প্রচার দেখেছেন।
Source : Newspole

Comments