অসমে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, প্রতিবাদে কয়েক লক্ষ মানুষ রাস্তায়

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বুধবার অসমে কয়েক লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করেন। এই আন্দোলনে সামিল হন সরকারি কর্মচারীরাও। কাজ বন্ধ রেখে এইভাবে আন্দোলনে সামিল হওয়ার জেরে ব্যাহত হয় সরকারি পরিষেবা।
এদিকে বৃহস্পতিবারও অসমের ইঞ্জিনিয়ারিং সেক্টরের পক্ষ থেকেও এনআরসি’র বিরুদ্ধে চলে প্রতিবাদ আন্দোলন। পাশাপাশি একই বিষয়ে অসমে গণ-সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিল রাজ্যের অন্যতম ছাত্র সংগঠন আসু। ‘জয় আই অসম’ স্লোগান তুলে ওই মিছিলের প্রথম সারিতে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এছাড়া এদিনের মিছিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন।

Comments