রাষ্ট্রসঙ্ঘের নজরদারিতে নাগরিকত্ব সংশোধনীতে গণভোটের দাবি মমতার

Image may contain: 2 people, people standing, beard and outdoor
গণভোটে হেরে গেলে নরেন্দ্র মোদীকে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশে গণভোটের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানি রাসমণি রোডে প্রতিবাদ সভায় তৃণমূল নেত্রীর 

মমতা এদিন বলেন,''সারা ভারতবর্ষে একটা গণভোট হোক হয়ে যাক। আপনি করবেন না। রাষ্ট্রসঙ্ঘ করবে। মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা থাক। তাদের নিয়ে কমিটি হোক। তৃণমূলের থাকার দরকার নেই। বিজেপির থাকার দরকার নেই। হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্ট্রানের দরকার নেই।''

গণভোটে হেরে গেলে নরেন্দ্র মোদীকে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''একটা গণভোট হোক। আমরা দেখতে চাই কত লোক CAA ও NRC মানছে? বলুন হেরে গেলে ইস্তফা দেবেন?'' 
জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন ধরে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ চেয়ে আসছে পাকিস্তান। এমনকি গণভোটেরও দাবি জানিয়েছে তারা। কিন্তু ভারত সরকারের অবস্থান স্পষ্ট, কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষকে মাথা গলাতে দেওয়া হবে না। 

Source - Zee 24 ghanta

Comments