শুক্রবারের পরে আবার রবিবারে বালুরঘাটে মেগা র্যালিতে হাঁটতে পারেন মমতা ব্যানার্জি, মোদীকে মাস্টার স্ট্রোক দেবার সম্ভাবনা দিদির
১৮ই এপ্রিল, বালুরঘাটঃ ১৬ই এপ্রিলের পরে আবার শুক্রবার বালুরঘাট কেন্দ্রে দুইটি জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এর পরের দিন বালুরঘাট কেন্দ্রের বুনিয়াদপুরে আসছেন নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে। এর মধ্যেই আবার মাষ্টার স্ট্রোক দেবার সম্ভাবনা মমতা ব্যানার্জির। আবার রবিবার শেষ প্রচারে বালুরঘাটের মেগা র্যালিতে আসতে পারেন তৃণমূল সুপ্রিমো। তিনি এইদিন মেগা র্যালিতে তৃণমূল কর্মীদের সঙ্গে রাস্তায় পা মেলাতে পারেন। সেই র্যালিতে কয়েক লক্ষ মানুষের অংশগ্রহনের সম্ভাবনা বালুরঘাটে। যা একটা ইতিহাস গড়ে তুলতে পারে বালুরঘাট বলে দাবি বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস।
Source -Dinajpur Daily

Source -Dinajpur Daily
Comments
Post a Comment