Skip to main content
মোবাইল ছিনতাইয়ের চেষ্টা যুবকের
নিজস্ব সংবাদদাতা ১৯শে জানুয়ারি কলকাতা: গত ১৯শে জানুয়ারি, কলকাতা বেকবাগান মোড় বাস স্টপে বাড়ির উদ্দেশ্যে ক্যাব বুক করছিলেন সুখেন্দু রায় নামক এক যুবক। ঘড়ির কাটায় তখন রাত ৯টা বাজে। কলকাতার এসপ্ল্যানেডে এই দিন তৃণমূলের ডাকা ব্রিগেড সভা শেষ হওয়ার পর রাস্তায় যান বাহনের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় কম। আর তাই বাসের জন্য অপেক্ষা না করে বেক বাগান থেকেই ক্যাব বুকিং করার চেষ্টা করতে থাকেন সুখেন্দু বাবু। তাঁর বক্তব্য অনুযায়ী হঠাৎ উল্টোদিক থেকে আসা একটি বাইক এসে তাঁর হাত থেকে মোবাইল টি কেড়ে নেওয়ার জন্য টান মারে কিন্তু শক্ত করে মোবাইল ধরে থাকার ফলে ব্যর্থ হয় বাইকে বসে থাকা তিন দুষ্কৃতি। কিন্তু এখানেই থেমে থাকেনি তারা । আবার ঘুরে আসে তারা সুখেন্দু বাবুর হাত থেকে স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়ার জন্য। কিন্তু এইবার তারা শুধুমাত্র সামনে দিয়ে চলে যায়। এইভাবে তিনবার তারা একই কাজ করে। রাস্তায় সেই সময় আরও জনা-চারেক লোক অপেক্ষা করছিলেন। তাঁরা চিৎকার করে ওঠেন। এরমধ্যেই সুখেন্দু বাবুর ক্যাব চলে আসে এবং সেখান উনি গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সুনসান ফাঁকা রাস্তায় এই ধরনের ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন সুখেন্দু বাবু।
Comments
Post a Comment