Image may contain: 1 person, textবন্যা বিধ্বংস্ত কেরলের পুনর্নির্মানে অসহযোগিতা করছেন মোদি। আটকে দিচ্ছেন অনুদান। এমনই অভিযোগ করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একটি ফেসবুক পোস্টে পিনারাই বিজয়ন লিখেছেন, কেরলেন মন্ত্রিসভার মন্ত্রীদের অনুদান সংগ্রহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না মোদি সরকার। অথচ তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেরলের পুনর্নির্মাণে সবরকম সহযোগিতা করবেন তিনি। অথচ তিনি মন্ত্রীদের বিদেশ সফরে বাধা দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করছেন না মোদি।
বিদয়নের মন্ত্রিসভার মোট ১৫ জন মন্ত্রি ত্রাণ সংগ্রহের জন্য ১৩টি দেশে যাওয়ার কথা। গ্লোবাল মালায়ালি কমিউনিটি থেকে অর্থ সংগ্রেহের কথা। কিন্তু বিদেশমন্ত্রক তাঁদের ভিসা মঞ্জুর করছে না।
বিজয়নের নিজের সৌদি আরবে যাওয়ার কথা, সেখানে বসবাসকারী মালায়লিদের কাছ থেকে কেরলের জন্য ত্রাণ সংগ্রহ করবেন তিনি।
বিজয়নের অভিযোগ গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বলে মোদি বিদেশে গিয়ে গুজরাটের জন্য অর্থ সাহায্য নিয়ে এসেছেন অথচ কেরলের জন্য বিদেশ থেকে অর্থ সংগ্রহে বাধা দিচ্ছেন।
#FAM
#FAM4TMC

Comments