"নিজশ্রী" প্রকল্পে কি কি আছে জানতে চাইছেন ? তাহলে পড়ুন আর জেনে নিন

সকলের জীবনে যে ৩টি জিনিস গুরুত্বপূর্ণ তা হল : অন্ন ,বস্ত্র ও বাড়ি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন্ন ও বস্ত্র দুটোই আগে তুলে দিয়েছেন বাংলাবাসীর ঘরে ঘরে। এবার তিনিও সবসময় চান সকলের মাথার উপর ছাদ থাকুক। সেই লক্ষ্য পূরণ করতেই তিনি 'নিজশ্ৰী' প্রকল্প শুরু করেছেন।
কোথায় হবে?
১.দুর্গাপুর
২.আসানসোল
৩.শিলিগুড়ি-ডাবগ্রাম
৪.জলপাইগুড়ি
৫.কোচবিহার
৬. হলদিয়া
৭.অশোকনগর সহ জেলা শহরগুলিতে ১২টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে।
কেমন হবে এই প্রকল্প ?
১.সরকারি জমিতেই ‘নিজশ্রী’ প্রকল্পের সিদ্ধান্ত হয়েছে। সেখানেই ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে ফ্ল্যাট তৈরি হবে।
২. ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়ে তা তৈরী করা হবে।
৩. প্রতিটি জেলার জেলাশাসককে মাথায় রেখে একটি কমিটি তৈরী করা হয়েছে। সেই কমিটি এই প্রকল্পের সব কিছু দেখভাল করবে।
কারা পাবে 'নিজশ্ৰী' প্রকল্প ?
১.যাদের মাসে ১৫ হাজার টাকা আয় আছে তারা ওয়ান বিএইচকে ফ্ল্যাট পাবেন,দাম ৭ লক্ষ ২০ হাজার টাকাও ওয়ান বিএইচকে ফ্ল্যাটটি হবে ৪০০ বর্গফুটের মত।
২. যাদের মাসে ৩০ হাজার টাকা আয় ,তারা টু বিএইচকে ফ্ল্যাট পাবেন ,দাম ৯ লক্ষ ২৮ হাজার টাকা এই ফ্ল্যাটের ৫০০ বর্গফুটের মত।
যে ১২টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে সেগুলির মাপ হল ১৫ কাঠা, ২০ কাঠা, ৩০ কাঠা এবং ৪০ কাঠা।প্রত্যেকটি বাড়ি হবে চারতলা ও প্রত্যেকটি বহুতলে থাকবে ১৬,৩২,৬৪ করে ফ্ল্যাট। টেন্ডার ডাকতে জেলাশাসকের 'গো অ্যাহেড ' নির্দেশ দিয়ে দিয়েছে নবান্ন।
কিভাবে করতে হবে আবেদন?
এই প্রকল্পে ফ্ল্যাটের জন্য আয়ের মাপকাঠি মেনেই আবেদন করতে হবে। যদি আবেদনের সংখ্যা বেশি হয় তখন লটারি করা হবে। যাদের নাম উঠবে, তারাই পাবেন। এতে কোনও দুর্নীতির অভিযোগ না ওঠে যাতে , তার জন্য স্বচ্ছতা বজায় রাখতে আবাসন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি তরফে এই ফ্ল্যাট কেনার জন্য ব্যাঙ্ক ঋণ পেতে সাহায্য করা হবে।

Comments