বাংলায় পেন কালচারের উদ্বোধন হতে চলেছে। কি এই পেন কালচার ,জানতে এখানে ক্লিক করুন

পেন কালচার 

ভাবছেন কলম নিয়ে কিছু?? একদমই নয় | চারা মাছকে কৃত্রিমভাবে চাষ করার পদ্ধতি হল পেন কালচার |

এই পদ্ধতিতে মাছ চাষ করার জন্য শুধু বাংলাকেই বেছে নেওয়া হয়েছে সারা দেশের মধ্যে এবং বেচেছেন ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড | ওয়েটল্যান্ডে এই পদ্ধতিতে মাছচাষ আগে হয়নি | এনএফডিবি গবেষণার জন্য বাংলার কাছে আবেদন জানায় | এই গবেষণার জন্য পরিকাঠামোগত খরচের সাহায্য করবে তারা ,রাজ্যকে চাষ শুরু করতে হবে | 

নলবনের গোলতলা এলাকাকে বেছে নেওয়ার পর এনএফডিবির কর্মীদের জলাশয়টি দেখানো হয় | এনএফডিবির জেনারেল ম্যানেজার আলোচনা করেন কিভাবে পেন কালচার করা হবে | জলাশয় বড় হলেও ছোট জায়গা চিহ্নিত করে সেখানে মাছের খাবার পৌঁছে দেওয়া খুবই কঠিন | এসএফডিসির কাজে খুশি এনএফডিবি |

হুগলীর মগরাতে পুকুরে ইলিশ মাছ চাষের সাফল্য পাওয়ায় বাংলাকে বেছে নিয়েছে তারা |  

পাবদা,পুঁটি, ট্যাংরা, বোরোলি ,ন্যাদোস,চাপিলা,শিঙি,মাগুরের মত মাছগুলির ওপর জোর দেওয়া হচ্ছে পেন কালচারে | আগামী মাসের ৪ তারিখ পেন কালচারের উদ্বোধন করা হবে |

Comments