কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার নম্বর বিচ্ছিন্ন করবেন, জেনে নিন

আধার বাধ্যতামুলক নয়, মঙ্গলবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ের পর এখন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর সাথে আধার সংযোগ বাধ্যতামুলক নয়। তাই অনেক গ্রাহক চাইছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর ‌আনলিঙ্ক করতে অর্থাত্‍ সংযোগ বিচ্ছিন্ন করতে। জেনে নিন কিভাবে আধার কার্ড আনলিঙ্ক করবেন।
যে ব্যাঙ্কের যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে যান। আধার আনলিঙ্ক করতে চেয়ে একটি আবেদনপত্র জমা করতে হবে। কেওয়াইসি করানোর জন্য যে নথিগুলি লাগে (‌যেমন প্যান কার্ড, পাসবই)‌ সেগুলোর ফটোকপি জমা দিতে হবে। এর ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট থেকে আধার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। শুধু তাই নয়, মোবাইল ফোন কম্পিউটার থেকেও নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে আধার কার্ড আনলিঙ্ক করা যেতে পারে। তবে সেক্ষেত্রেও ন্যূনতম ৪৮ ঘণ্টা সময় লাগবে।
Dailyhunt

Comments