অমিত না এলে খবরের কাগজে বিজ্ঞাপন দেবে অভিষেক

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই মামলার চিঠি যদি অমিত শাহ গ্রহণ না করেন, তবে খবরের কাগজে বিজ্ঞাপন হিসেবে তা ছাপাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দেশের গুরুত্বপূর্ণ খবরের কাগজগুলিতে অমিত শাহের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'লিগাল নোটিশ' ছাপা হবে। কলকাতার মেয়ো রোডে অগস্টের প্রথম সপ্তাহে বিজেপি সভাপতি জনসভা থেকে হুঙ্কার দিয়েছিলেন, 'ভাইপোর' দূর্নীতি ফাঁস করে দেবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক অমিত শাহের বিরুদ্ধে এর কিছুদিন পরই মামলা করেন।
সেই মতো, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ৮ নম্বর আদালত থেকে অমিত শাহকে শমন পাঠানো হয় ২৯ অগস্ট। তবে শুক্রবার, বিজেপির পক্ষ থেকে আবেদন করে বলা হয়েছে, সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে শমন পাঠানো হয়েছে ৬ নম্বর মুরলীধর সেন লেনে।
ওই জায়গায় বিজেপির রাজ্য পার্টির সদর দপ্তর। বিজেপি অফিসে ভুলক্রমে ওই শমন গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরে তা আবার কোর্টে তা ফেরত পাঠিয়ে দিয়ে বলা হয় আবার এটিকে অমিত শাহের বাড়ির ঠিকানায় পাঠাতে হবে। কারণ, ৬ নম্বর মুরলীধর সেন লেন অমিত শাহের বাসস্থান নয়। যদিও সর্বভারতীয় বিজেপি সভাপতির বাসস্থানের কোনও ঠিকানা আবেদনে দেওয়া হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবীর বক্তব্য, বিজেপির রাজ্য কমিটির সদস্য অজিত কুমার মিশ্র যে আবেদনে করেছেন, তা Self Contradictory । তিনি এক জায়গায় বলছেন, অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি, আবার জবাবদিহির অন্য জায়গায় তিনি বলছেন, বিজেপির লোকাল অফিস ভুলক্রমে ওই শমন গ্রহণ করেছিল।
অমিত শাহ যেহেতু বিজেপির সর্বভারতীয় সভাপতি, সেক্ষেত্রে এই শমনের কথা তিনি জানেন। যদি না জানেন, তবে সর্বভারতীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তাঁকে জানানো হবে। আদতে তিনি এভাবে আদালতকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।
Dailyhunt

Comments