ফিনল্যান্ডে ইতিহাস গড়েছেন অসমের মেয়ে হিমা দাস ৷ অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জিতেছেন তিনি ৷ ৪০০ মিটার দৌড়ের ইভেন্টে হিমা সময় করেন ৫১.৪৬ সেকেন্ড ৷ তাতেই ফিনল্যান্ডের মাটিতে ইতিহাস গড়তে সফল তিনি
হিনাকে ট্যুইটে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি লেখেন, ‘‘ হিমা দাস তোমার জন্য গর্বিত গোটা দেশ ৷ অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ার জন্য তোমাকে অনেক অভিনন্দন ৷ প্রথম ভারতীয় ট্র্যাক অ্যাথলিট হিসেবে এই কীর্তি গড়ে তুমি এখন দেশের বাকী মেয়েদের কাছেও অনুপ্রেরণা ৷ এর থেকেই বোঝা যায়, কিছুই অসম্ভব নয় ৷
Comments
Post a Comment