আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বে সরকার! মহুয়ার ঝটকায় চাপে কেন্দ্র

তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রের করা মামলায় কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। চাপ বাড়ল কেন্দ্রীয় সরকারের উপর।

Mahua Maitra moves SC against Social Media Hubগোটা দেশটাই কি ‘নজরবন্দি রাষ্ট্র’ হয়ে যাচ্ছে! নরেন্দ্র মোদী সরকারের দিকে এমনই কড়া মন্তব্য ছুঁড়ে দিল দেশের শীর্ষ আদালত। আর এর নেপথ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মহুয়া মৈত্র।

কেন্দ্রীয় সরকার অনলাইন তথ্য সংগ্রহের জন্য একটি সোশ্যাল মিডিয়া হাব তৈরির পরিকল্পনা করেছে। তার জন্য টেন্ডারও ডাকা হয়ে গেছে। সেই টেন্ডার খোলা হবে ২০ অগস্ট।
এই হাব নিয়েই আপত্তি উঠেছে। এই হাবের মাধ্যমে সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ মেসেজের উপর নজর রাখতে চাইছে। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছেন মহুয়া।
শুক্রবার মহুয়ার আবেদনের শুনানি করতে গিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ বলে, ‘‘সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ মেসেজের উপর নজরদারি করতে চাইছে। এ তো নজরবন্দি রাষ্ট্র তৈরি করার মতো।’
Source - Ei Samay

Comments

  1. দিদি আমরা ৩৩০০০ ভি,আর,পি আছি । আমরা খুব অসহায় । আমাদের কিছু একটা করুন । #মমতাময়ী ,জন দরদী , মানবিক , দেশের মডেল মাতৃসম মমতা দি।

    ReplyDelete
  2. দিদি আমরা ৩৩০০০ ভি,আর,পি আছি । আমরা খুব অসহায় । আমাদের কিছু একটা করুন । #মমতাময়ী ,জন দরদী , মানবিক , দেশের মডেল মাতৃসম মমতা দি।

    ReplyDelete

Post a Comment