বাংলাকে জোর বাঁচালেন মমতা, শাপে বর হল টাটা-তাড়ানো সিঙ্গুর আন্দোলন

Mamata Banerjee

টাটাকে তাড়িয়ে শিল্প-বিরোধী তকমা লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে। কিন্তু সেই আন্দোলনেই যেন মঙ্গল হল বাংলার।

সিঙ্গুর থেকে টাটা বিদায়ের এক যুগ পরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গা থেকে ‘শিল্প-বিরোধী’ তকমা এখনও মুছে যায়নি। কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী মমতার সেই ‘শিল্প-বিরোধী’ আন্দোলনই যেন বাঁচিয়ে দিল বাংলার হাজার হাজার মানুষকে।
সিঙ্গুরে কৃষকদের কাছ থেকে জোর করে কৃষিজমি কেন ছিনিয়ে নিল বামফ্রন্ট সরকার? এই ইস্যুতেই আন্দোলন শুরু করেছিলেন মমতা। একদিকে শঙ্কিত কৃষকদের সমর্থন যেমন পেয়েছিলেন, অন্য দিকে জুটেছিল শিল্পায়নের পক্ষে থাকা জনগণের শাপশাপান্ত।
প্রায় ১০০০ একর জমিতে হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে কম দামি চার-চাকা গাড়ির কারখানা। টাটা কোম্পানির ন্যানো গাড়ি তৈরিই শুধু নয়, খরচ বাঁচাতে একই সঙ্গে হওয়ার কথা ছিল যন্ত্রাংশ তৈরির কারখানাগুলিও। সিঙ্গুরকে ঘিরেই হাজার হাজার লোকের চাকরির স্বপ্ন দেখেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
কিন্তু মমতা ও তাঁর সহযোগীদের জঙ্গি আন্দোলনের চাপে টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা ন্যানো গাড়ি তৈরির কারখানা গুটিয়ে নেন পশ্চিমবঙ্গ থেকে। চলে যান নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে।
এই সিদ্ধান্ত ছিল বাংলার কাছে অভিশাপের মতো। কিন্তু এক যুগ পরে সেই শাপই যেন বর হয়ে দেখা দিল রাজ্যের কাছে।
Source - Ei Samay

Comments