পিডিপি-কে ভাঙার চেষ্টা করলে তার ফল ভয়ঙ্কর হতে পারে ৷ শুক্রবার বিজেপিকে এভাবেই হুঁশিয়ারি দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ বলেন, পিডিপিকে ভাঙার চেষ্টা করলে সালাউদ্দিন এবং ইয়াসিন মালিকের মত আরও জঙ্গির জন্ম হবে উপত্যকায় ৷
সম্প্রতি পিডিপি-র থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে বিজেপি ৷ যার জেরে জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মুফতি ৷ এর পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে পিডিপির বিক্ষোভের সুর ক্রমশ জোরাল হচ্ছে ৷ এদিন জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুফতি বলেন, ‘যদি দিল্লি পিডিপি-র অন্দরে কোন্দল বাধানোর চেষ্টা করে কিংবা পিডিপি-র কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে, তার ফল ভয়ানক হতে পারে ৷ ১৯৮৭ সালে সালাউদ্দিনের জন্ম হয়েছিল কাশ্মীরে ৷ এবার এমনই আরও অনেক জঙ্গির জন্ম হবে কাশ্মীরে ৷ শুধু তাই নয় ৷ ভারতের গণতন্ত্রের উপর থেকেও সমস্ত আস্থা যাবে কাশ্মীরবাসীর ৷’
উপত্যকায় পিডিপি-র সঙ্গে বিজেপির জোট ভাঙনের পর থেকেই পিপল ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করছেন বিজেপি নেতারা ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতির দাবি, পিডিপির নেতাদের নিজেদের দলে টানার চেষ্টা করছে দেশের শাসক দল ৷ এই প্রসঙ্গ টেনেই এদিন কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন মুফতি ৷
Source - News 18 Bangla

Comments
Post a Comment