মাঝে মাঝে ধর্ষণ নিয়ন্ত্রণ করা যায় না,এত বড় একটি দেশে এরকম একটা বা দু’টো ঘটনা হয়, সেই ঘটনাগুলি নিয়ে এত লাফালাফি করা ঠিক নয়।’ বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
ধর্ষণের মত ঘৃণ্য অপরাধকে একেবারে নিশ্চিহ্ন করতে যেখানে গোটা দেশ সরব হয়ে উঠেছে, কেন্দ্রও ভাবতে শুরু করেছে যে এই অপরাধের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। ঠিক সেই সময়ই বেফাঁস মন্তব্য করে দেশবাসীর রোষের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। তিনি রবিবার সংবাদমাধ্যমের সামনে জানান, শিশুদের ধর্ষণ করার ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক, মাঝে মাঝে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা যায় না এবং এটা নিয়ে এত মাতামাতি করারও কিছু নেই। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘এত বড় একটি দেশে এরকম একটা বা দু’টো ঘটনা রিপোর্ট হয়, সেই ঘটনাগুলি নিয়ে এত লাফালাফি করা ঠিক নয়।’
সারা দেশজুড়ে এই ধর্ষণ নিয়ে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, বিশেষ করে শিশুদের ওপর পাশবিক অত্যাচার করে তাদের যেভাবে খুন করা হচ্ছে তা সত্যিই নক্কারজনক ঘটনা। চাপের মুখে পড়ে কেন্দ্র সরকার ১২ বছর বা তার নীচে কোনও শিশুকে ধর্ষণ করা হল তার শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে নির্দেশ জারি করেছে। রবিবার থেকেই তা কার্যকরী হবে বলে জানা গিয়েছে। ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর এ বছর জ্মুর কাঠুয়া এবং উত্তরপ্রদেশের উন্নাওয়ের ধর্ষণকাণ্ড নিয়ে গলার স্বর চড়িয়েছেন আম জনতা।
source : ajkal patrika
Comments
Post a Comment