ছাপা বন্ধ হচ্ছে ২০০ এবং ৫০০ টাকার নোট | আবারও নোট সঙ্কটের মুখে পড়তে চলেছেন আম জনতা।

আবারও নোট সঙ্কটের মুখে পড়তে চলেছেন আম জনতা। প্রেস ওয়ার্কাস ফেডারেশনের প্রেসিডেন্ট জগদীশ গডসে জানান, কালির অভাবে ২০০ এবং ৫০০ টাকার নোট ছাপানো আপাতত বন্ধ রাখা হবে। আর এট নোটের অভাবেই সমস্যায় পড়বেন দেশের জনগণ। জগদীশ গডসে বলেন, ‘‌যে কালি দিয়ে এই দুই নোট ছাপানোর কাজ হয় তা আসে বিদেশ থেকে। কিন্তু সেই কালি বিদেশ থেকে এসে পৌঁছায়নি। যার জন্য ২০০ এবং ৫০০ টাকার নোট এই মুহূর্তে ছাপানো যাবে না। সারা দেশজুড়েই এর প্রভাব দেখা দেবে।’‌ যদিও তিনি নির্দিষ্ট করে বলেননি কবে এই দু’‌টি নোট ছাপা বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত সপ্তাহেই নির্দেশ দেন নোট ছাপানোর গতি ৫ গুণ বাড়াতে হবে এবং আগামী মাসেই ৭৫ কোটি টাকার নোট ছেপে আসতে হবে। যদিও দু’‌টি নোট ছাপা বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে মানুষের নোট সঙ্কট আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। দেশের বেশ কিছু রাজ্যের এটিএমে টাকা নেই বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্র, তেলাঙ্গনা, মদ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কর্নাটকের বেশ কিছু এটিএম নগদ শূণ্য রয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিরও বেশ কিছু এটিএম পরিষেবা দিতে পারছে না বলে জানিয়েছেন বাসিন্দারা। কবে এই নোট সঙ্কট মিটবে তা নিয়ে কেন্দ্র নিজেও কিছু জানে না বলে জানা যাচ্ছে। ২০১৬ সালের নভেম্বরে মোদি সরকার একরাতের মধ্যে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেন। এতে চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল আম মানুষকে।   
source: ajkal patrika

Comments