মমতা বন্দোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ঋতব্রত বন্দোপাধ্যায়


মঙ্গলবার সন্ধ্যায় মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে দেখা করলেন রাজ্যসভার ‘নির্দল’ সাংসদ ঋতব্রত ব্যানার্জি। দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়ে ঋতব্রত বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। একঘণ্টারও বেশি সময় দু’জনের কথা হয়েছে। পরে ঋতব্রত বলেন, ‘এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎকার। উনি বাংলার মুখ্যমন্ত্রী। দেশের অন্যতম প্রধান জননেত্রীও। উনি দিল্লিতে এসেছেন। আমিও এখন দিল্লিতে। আমার বাড়ি থেকে মাত্রই চারটে বাড়ি পরে উনি আছেন। সেজন্যই আমি ওনাকে একবার প্রণাম করতে গেছিলাম।’ তরুণ সাংসদের আরও সংযোজন, ‘উনি বাংলার জন্য নিরলসভাবে কাজ করছেন। আমারও ঘোষিত স্লোগান জয় বাংলা। যিনি গোটা বাংলার অভিভাবক, তাঁর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করাটাও তো আমার অবশ্যকর্তব্যের মধ্যেই পড়ে।’ প্রসঙ্গত, মমতার সঙ্গে ঋতব্রতের সাক্ষাতের সময় সেখানে ছিলেন অভিষেকও।

courtsey: ajkal patrika

Comments