ভুল থেকে শিক্ষা নেওয়া নাকি ভুলের স্বীকারোক্তি? জাতীয় রাজনীতির অন্দরে এখন উঠেছে এই প্রশ্ন। কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মঙ্গলবার বলেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরিয়াপ্পা দুর্নীতিগ্রস্ত। আর দল তাঁকে সরিয়ে দিচ্ছে। বিজেপি সভাপতি এই মন্তব্য যখন করছেন তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পার মুখ রাগে লাল হয়ে গিয়েছে। এদিন কর্নাটক সফরে বেরিয়েছেন বিজেপির সভাপতি। আর সেখানেই এই মন্তব্য মুহুর্তে ভিডিও সমেত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে অবশ্য তিনি বলেছেন, ভুল করে মুখ ফস্কে এই কথা বেরিয়ে গিয়েছে। আসলে তিনি সিদ্দারামাইয়া সরকার সম্পর্কে এই কথা বলতে চেয়েছিলেন। যদিও এই মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল করা কঠিন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ এই মন্তব্য কংগ্রেস সমর্থকরা ভাইরাল করে দিয়েছেন।
কিন্তু ঠিক কি বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি? কর্নাটকের সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সম্পর্কে অভিযোগ করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘সম্প্রতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বলেছেন যদি দুর্নীতি নিয়ে প্রতিযোগিতা হয় তাহলে দেখা যাবে ইয়েদুরিয়াপ্পা সরকার এক নম্বরে থাকবে।’ এই মন্তব্যকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডসের মত তালুবন্দি করে কংগ্রেস। যা মুহুর্তে ভাইরাল হয়ে যায়। সব থেকে আশ্চর্যের বিষয় হল বিজেপির সর্বভারতীয় সভাপতি যখন এই মন্তব্য করছেন তখন তাঁর পাশে বসে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন কর্নাটকের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা। এই ঘটনাকে কেন্দ্র করে টুইট করেন সিদ্দারামাইয়া বলেন, ‘অবশেষে অমিত শাহ সত্যি কথা বলেছেন।’
২০১১ সালের আগস্ট মাসে ইয়েদুরিয়াপ্পা সরকারকে কর্নাটকের কুর্সি থেকে সরে যেতে হয়েছিল। কারণ তাঁর বিরুদ্ধে লৌহ খনির দুর্নীতির অভিযোগ উঠেছিল। যদিও ২০১৬ সালে তাঁকে এই মামলায় বেকসুর খালাস করা হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভুল থেকে শিক্ষা নেওয়া নাকি ভুলের স্বীকারোক্তি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Comments
Post a Comment