
অন্তরালে থেকেই পাহাড়ে ফেরা ও অনুগামীদের একজোট করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিমল গুরুং। নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা শুরু হয়েছে বলেও খবর। তাই ফের একবার দার্জিলিংবাসীকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। সতর্ক করলেন পুলিশ প্রশাসনকেও। শিল্প সম্মেলনের মঞ্চ থেকে তিনি বলেন, “খুনের প্রতিযোগিতা চাই না। উন্নয়নের প্রতিযোগিতা চাই। পাহাড়ের বাসিন্দাদের সমস্যার সমাধান চাই। তাই বিনিয়োগ ও কর্মসংস্থান প্রয়োজন। শান্তিরক্ষা করলে শিল্পের প্রসার নিশ্চিত। দিল্লির কাছে অনুরোধ একটি আসন নিশ্চিত করতে কাউকে কাউকে মদত দেবেন না। দার্জিলিং ছাড়াও লাভা, লোলেগাও, সান্দাকফু, মিরিক-সহ পাহাড়ের সার্বিক উন্নয়ন করতে চাই। নতুন দার্জিলিং গড়তে চাই।”
মুখ্যমন্ত্রী বলেন, “দেখুন আজ কাঞ্চনজঙ্ঘা হাসছে।” এরপর তিনি বলেন, “GTA চেয়ারম্যান প্রস্তাব দিয়েছিলেন শিল্প সম্মেলনের। এক মাসের মধ্যে আজ তা করলাম। চলুন একসঙ্গে উন্নয়নের অংশীদার হই। এগিয়ে আসুন সকলে। আমি বিশ্বাস করি শান্তি থাকলে উন্নয়ন ও বিনিয়োগ হবেই।”
Comments
Post a Comment