সিকিমে গুরুং-বিরোধী অভিযান ঘিরে রাজ্য বনাম সিকিমের সংঘাত বেঁধেছিল। শিলিগুড়িতে সিকিমগামী বহু গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। সিকিমে গুরুংকে আশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছিলেন কেউ কেউ। সেসময় দু’রাজ্যের তিক্ততা চরমে ওঠে। সেই তিক্ততা ভুলে এবার সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, "দার্জিলিঙে বিনিয়োগ ও আরও কিছু বিষয় নিয়ে আগামী ১৬ মার্চ উত্তরকন্যায় সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিঙের সঙ্গে বৈঠকে বসব।”
পাহাড়বাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “কাজের খোঁজে বাইরে যাবেন না। এখানেই হোটেল, কটেজ তৈরি করুন। CII-কে সঙ্গে নিয়ে স্থানীয়দের স্কিল ট্রেনিং দেওয়া হবে। এখানেই বিনিয়োগ করুন। সঙ্গে পাবেন প্রশিক্ষিত স্থানীয় কর্মী। বাংলার বাণিজ্য মানচিত্রে জায়গা করে নেবে দার্জিলিং।” তিনি আরও বলেন, “ঝগড়া করে কিছু হয় না। সকলে এগিয়ে এসে কাজ করতে হবে। আগামী মে মাসে ফের কালিম্পং আসব। বিভিন্ন বোর্ডগুলির সঙ্গে বৈঠক করব। কেউ কেউ দার্জিলিংকে পিছিয়ে দিতে চায়। আমরা উন্নয়ন চাই।”
Comments
Post a Comment