পাহাড়ে শিল্প সম্মেলনের দ্বিতীয় দিনেই রাজ্যের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্রীয় শিল্প নীতির দফতর। তাদের রিপোর্টে শিল্প সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় সবার শীর্ষে। আর মোদী সরকারের এক দফতরের রিপোর্টই বঙ্গ বিজেপি নেতাদের মুখের গ্রাস কেড়ে নিল ফের। এর আগেও অর্থমন্ত্রকের রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বিভিন্ন প্রকল্পে শীর্ষস্থান দখল করেছিল। আবারও শিল্পোদ্যোগে পশ্চিমবাংলা অন্য সমস্ত রাজ্যকে পিছনে ফেলে সবার উপরে স্থান করে নিল।
কেন্দ্রের এই রিপোর্ট প্রকাশের পরই মমতা বন্দ্যোপাধ্যায় তা টুইট করে জানান। রাজ্যের এই গর্বের কথা প্রচার করে তিনি বলেন, 'বাংলা এক নম্বর হয়েই চলেছে। বাংলার উত্তরণ কেউ রুখতে পারবে না। সম্প্রতি কেন্দ্রীয় শিল্পনীতি রূপায়ণ দফতরের রিপোর্টে বাংলা সবার উপরে।' বাংলা ৯৯.৭৩ রেটিংয়ে সবার উপরে রয়েছে। আর তার নীচে রয়েছে ছত্তশিগড়। তাদের রেটিং ৯৯.৪৬। মোদীরাজ্য গুজরাট আছে এই তালিকায় ছ-নম্বরে।
বাংলায় সফল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর ফের পাহাড়ের ডাকে সাড়া দিয়ে দার্জিলিংয়ে শিল্পসম্মেলনের আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ব্যাপড় সাড়াও পেয়েছেন। তবে মমতার এই শিল্প সম্মেলনের আয়োজনকে বঙ্গ বিজেপির তরফে সমালোচনা বিদ্ধ করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপি নেতা মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন।
তবে এবার তাঁদের মুখ বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকারের শিল্পনীতি রূপায়ণ দফতরের রিপোর্টই। সেখানে সবার উপরে জ্বলজ্বল করছে পশ্চিমবঙ্গের নাম। আর সেই রিপোর্টের পর টুইটারে মমতা লেখেন- 'এটা সম্ভব হয়েছে তৃণমূলস্তর থেকে সচিব পর্যায় পর্যন্ত নাগাড়ে তদারকি চালিয়ে। আমরা কাজ ফেলে না রেখে সময়ের মধ্যে কাজ শেষ করায় গুরুত্ব দিয়েছি। তাই নিজেদের উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে।'
তিনি আরও লেখেন, 'কেন্দ্রের শিল্পনীতি দফতরের এই স্বীকৃতি পাওয়ায় আমরা অভিভূত। 'ইজি অফ ডুয়িং বিজনেস'-এ শীর্ষস্থান দখল আমাদের রাজ্যের শিল্প সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের শিল্পবান্ধব হিসেবে পরিচিতে দেবে এই স্বীকৃতি। আমাদের প্রকল্প রূপায়ণের এই ধারা বজায় রাখতে হবে। বাংলার এই সেরার স্বীকৃতিতে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

Comments
Post a Comment