একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে মোদীর বিজেপি সরকার। ছিল ২৮২ হল ২৭১ .. আরো ৭ টি আসনের উপনির্বাচনের দিন এখনো ঘোষনা করেনি নির্বাচন কমিশন। বিজেপির শেষের শুরু হয়ে গেছে?
FAM4TMC
গোরখপুর, ফুলপুর লোকসভা কেন্দ্রে হারের পর লোকসভায় বিজেপির সাংসদ কমে দাঁড়াল ২৭১। ২০১৪ সালে তারা জিতেছিল ২৮২ আসনে। যদিও ৫৩৬ সাংসদের লোকসভায় একক গরিষ্ঠতা তাদেরই। ২০১৪ সালে দারুণ ফল করার পরে উত্তরপ্রদেশে ২টি আসনে হার উল্টোগতির সূচনা করল। তবে এই প্রথম নয়, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই লোকসভার উপ নির্বাচনগুলিতে পরপর হেরেই চলেছে শাসক দল। এবছরের জানুয়ারিতে রাজস্থানের আজমির ও আলোয়ারের ফর নির্বাচনে হেরেছে বিজেপি। ২০১৪ সালে ওই রাজ্যের ২৫টি আসনের সবকটিতেই জিতেছিল তারা। ওই আসন দুটিতে জিতে কংগ্রেসের সাংসদ সংখ্যা ৪৪ থেকে বেড়ে দাঁড়ায় ৪৮। গতবছর পাঞ্জাবের গুরুদাসপুরে বিজেপি হারে কংগ্রেসের কাছে। আসনটি ছিল বিজেপিরই। ২০১৪ সালের পর ২০টি লোকসভা আসনে উপ নির্বাচন হয়েছে। তার মধ্যে বিজেপি জিতেছে মাত্রই তিনটিতে। এবছরে রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারে যে ছটি কেন্দ্রে উপ নির্বাচন হয়েছে, তার একটিতেও জিততে পারেনি বিজেপি। এর মধ্যে চারটি আসন বিজেপি ২০১৪ সালে জিতেছিল। গত ডিসেম্বরে বিজেপির এক সাংসদ লোকসভা থেকে পদত্যাগ করেন। আরও সাতটি শূন্য আসেনর জন্য এখনো দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

Comments
Post a Comment