পতনের সূচনা, বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশ-বিহারেই পিছিয়ে গেল বিজেপি। বাড়তি অক্সিজেন পেলো বিরোধী শিবির ?
বিহার ও উত্তরপ্রদেশে আজ বড় পরীক্ষার সামনে বিজেপি। দুই রাজ্যে মোট ৫ আসনে উপনির্বাচনের ভোটগণনা চলছে জোরকদমে। ভোটগণনা শুরু হওয়ার পর গোরখপুর, আরারিয়া ও ভাবুয়ায় এগিয়ে ছিল বিজেপি। অন্যদিকে সমাজবাদী পার্টি এগিয়ে ছিল ফুলপুরে। আরজেডি এগিয়ে ছিল জেহানাবাদ কেন্দ্রে।
কিন্তু বেলা গড়াতেই গেরুয়া শিবিরে চিন্তা বাড়ছে। কারণ বিহারের আরারিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে ১৩৭৯ ভোটে এগিয়ে গেছেন আরজেডি প্রার্থী। গোরখপুরে সমাজবাদী প্রার্থী ১৫২৩ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীর চেয়ে। ফুলপুরে আবার পঞ্চম রাউন্ডের শেষে ৭ হাজার ভোটে এগিয়ে আছেন সপা প্রার্থী। বিহারের জেহানাবাদ বিধানসভা কেন্দ্রে আরজেডির প্রার্থী কৃষ্ণমোহন প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে আছেন। সবচেয়ে বড় বিষয় হল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের দুটি লোকসভা আসনেই পিছিয়ে পড়েছে বিজেপি।
উত্তরপ্রদেশের ফুলপুর, গোরখপুর, বিহারের আরারিয়া লোকসভা ও বিহারের জেহানাবাদ ও ভাবুয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা কেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ায় গোরখপুর আসনটি খালি হয়ে যায়। অন্যদিকে কেশব প্রসাদ মৌর্য উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় ফুলপুর আসনটিও খালি হয়ে যায়।
বিহারের জন্যও এই উপনির্বাচনরে ফল বেশ গুরুত্বপূর্ণ। নীতিশ কুমার আরজেডির হাত ছেড়ে এনডিএ শিবিরে নাম লেখানোর পর এই প্রথমবার কোনও নির্বাচনের মুখোমুখি হচ্ছেন। ফলে জেহানাবাদ ও ভাবুয়াতে তিনি কঠিন পরীক্ষার মুখোমুখি পড়ে গেছেন। কারণ দুটি কেন্দ্রেই আরজেডি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

Comments
Post a Comment