BJP-তো মুকুল রায়কে সামনে রেখে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে ? এই প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটার কোনও সম্ভাবনা নেই। যেটা দেখার, তা হল, কত দ্রুত আমরা পশ্চিমবঙ্গ থেকে উপরে উঠে দিল্লির যন্তরমন্তরে পৌঁছাতে পারি। প্রধানমন্ত্রীর মুখটা পচে গেছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে দেশে একটাই স্বচ্ছ মুখ। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির কবরের কফিনের শেষ পেরেক এই বাংলা থেকে পোঁতা শুরু হবে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ২০১৯ BJP ফিনিশ, CPI(M) ভ্যানিশ।” আজ মদনবাবুকে প্রশ্ন করা হয় পঞ্চায়েত ভোটে তাঁর কাজ কী ? এপ্রসঙ্গে তিনি বলেন, “দল আমাকে যা করতে বলবে করব। যেভাবে কাজে লাগাবে লাগব। দলের নির্দেশ অনুযায়ী ভূমিকা পালন করব।”
এরপর মদনবাবুকে প্রশ্ন করা হয়, মুকুল রায় কি পিট বাঁচাতেই BJP-তে যোগ দিয়েছেন? তখন তিনি বলেন, “ আমি এখন প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছি। নামতে সময় লাগবে।”
প্রসঙ্গত, রাজ্যর তরফে চালু হওয়া সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ এসেছেন তৃণমূল নেতা তথা অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইষ্টার্ন ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি মদন মিত্র। প্রথম পর্যায়ে আজ শিলিগুড়িতে আসেন। সেখানেই BJP তথা বিরোধীদের সমালোচনা করেন তিনি। পরবর্তীকালে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার যাবেন।
Comments
Post a Comment