নোট বাতিলের কয়েকঘন্টা আগেই P N B তে ৯০ কোটি টাকা জমা দেন নীরব মোদী। দাবি NCP নেতা মজিদ মেননের।

FAM4TMC
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতি সামনে আসতেই নীরব মোদীর আরও কীর্তি সামনে চলে এল।
২০১৬ সালে নোট বাতিলের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মুম্বইয়ের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৯০ কোটি টাকা জমা করেছিলেন নীরব। এরকমই দাবি করলেন ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির নেতা মজিদ মেমন। ওই টাকা জমা করার বিনিময়ে কোনও সুবিধাও নীরব পেয়েছিলেন কিনা তা নিয়ে তদন্তের দাবি করলেন বিশিষ্ট এই আইনজীবী।
সংবাদ সংস্থা এএনআইকে মেমন বলেন, ‘নীরব মোদী দেশ ছাড়ার আগেই এই ঘটনাটি সামনে এসেছিল। কী ভাবে ওই বিপুল টাকা নীরব পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা করালেন তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। ওই টাকা জমা করে নীরব কোনও সুবিধা পেয়েছিলেন কিনা তা খোঁজ খবর করা প্রয়োজন।’
Source - ২৪ ঘন্টা

Comments