রাতের অন্ধকারে বিদ্যুৎ পোস্টের আলো নিভিয়ে পার্টি অফিসের সামনেই শাসকদলের দুই কর্মীকে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা৷ তাঁদের চিৎকারে অন্যরা বেড়িয়ে এলে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা৷
তৃণমূলের তরফে অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই সিপিএম, বিজেপি ও কংগ্রেস একযোগে এই আক্রমণ চালিয়েছে৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণা জেলার মাঠিয়া থানা এলাকার রাজাপুরে৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ জখম দুই তৃণমূল কর্মীর চিকিৎসা চলছে হাসপাতালে৷
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর: জখম দুই তৃণমূল কর্মীর নাম- মোফাজ্জেল হক ওরফে আকু ও নেসার আলি৷ জানা গিয়েছে, রাজাপুর পার্টি অফিসের বাইরে রাস্তার বিদ্যুৎ পোস্টের আলো নিভিয়ে রেখে ওতপেতে বসেছিল দুষ্কৃতীরা৷
মোফাজ্জেল পার্টি অফিস থেকে বেরোতেই তাঁকে কোপাতে থাকে দুষ্কৃতীরা৷ তাঁর আর্তচিৎকারে দৌড়ে আসেন অপর পার্টি কর্মী নেসার আলি৷ কোপানো হয় তাঁকেও৷ তাঁদের চিৎকারে পার্টি অফিস থেকে অন্যরা ছুটে এলে দুষ্কৃতীরা বাইকে করে পালিয়ে যায়৷
তৃণমূলের স্থানীয় যুবনেতা সৌমেন ঘোষের অভিযোগ, ‘‘পায়ের তলার মাটি সরে গেছে৷ তাই পঞ্চায়েতের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বিজেপি, সিপিএম ও কংগ্রেস একযোগে হামলা চালিয়েছে৷’’ ঘটনার পর অন্য পার্টি কর্মীরা গুরুতর জখম মোফাজ্জেল ও নেসারকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়।
অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে রাতেই নেসারকে কলকাতায় স্থানান্তিরত করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Source - Kolkata
24x7
Comments
Post a Comment