মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, গ্রামীণ মহিলাদের ক্যাটারিং ব্যবসায় উৎসাহ দিতে, বাসন সহ সব সামগ্রী বিনামূল্যে দেবে মা মাটি মানুষের সরকার।

FAM4TMC
গ্রামের মানুষকে স্বনির্ভর করতে আরও একগুচ্ছ অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম। রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ক্যাটারিংয়ের সমস্ত সামগ্রী বিনামূল্যে তুলে দেবে তারা। ওই গোষ্ঠীর মহিলারা গ্রামাঞ্চলে যাতে ক্যাটারিংয়ের ব্যবসা চালাতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজ্যের প্রায় ৫০ লক্ষ মহিলা উপকৃত হবেন। নিগম সূত্রে জানা গিয়েছে, গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক জিনিস উৎপাদন করেন। রাজ্যস্তরে ও জেলাস্তরে যে মেলা হয়, সেখানে তাঁদের উৎপাদিত দ্রব্য বিক্রি করার সুযোগ পান। কিন্তু, সারাবছর যাতে ওই মহিলারা ব্যবসা চালাতে পারেন, তার জন্যই ক্যাটারিংয়ের ব্যবসায় নামাতে চাইছে নিগম। ক্যাটারিংয়ের ব্যবসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নিগম সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে। তাঁরা ব্যবসা চালাচ্ছেন কি না তাও নজরদারি চালানো হবে। গ্রামের মহিলাদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন। নিগম সূত্রের খবর, মার্চ মাসের মধ্যেই যাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে এই বাসনপত্র পৌঁছে যায়, তার চেষ্টা চালানো হচ্ছে। 
Source - Bartaman

Comments