আপনি বাঙালি? ক্লিক করুন এখুনি, জম্মু-কাশ্মীরে ঘুরতে গেলে বাঙালিদের জন্য ৩০% ছাড়


তিনি জানান, একটা সময় জম্মু-কাশ্মীরে আসা পর্যটকদের তালিকায় বাঙালির সংখ্যা ছিল সবথেকে বেশি। এখন সেটা কমেছে। তালিকার প্রথমে আছে গুজরাত (৩০%)। ঠিক তার পরে পশ্চিমবঙ্গ (২৫%)।

তিনি বলেন, “কলকাতা এখন একটা উন্নতিশীল জায়গা। এখানে বড় বড় কর্পোরেট গড়ে উঠছে। সেইসব সংস্থার বিভিন্ন কনফারেন্সের জন্য সবথেকে সুন্দর জায়গা হতে পারে কাশ্মীর। আমরা এক কিলোমিটারের মধ্যে কনফারেন্স হল থেকে শুরু করে মুঘল গার্ডেন, শিকারা রাইড, গল্ফ খেলার জায়গা, স্থানীয় দোকানে কেনাকাটার ব্যবস্থা করে দেব। আর সারাদিনের ক্লান্তির পর হাউজ়বোটে ডাল লেকের আনন্দ।”

জম্মু-কাশ্মীর ঘুরতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়। এব্যাপারে মাহমুদ শা বলেন, “কাশ্মীরে যেসব সমস্যা আপনারা টিভিতে দেখেন সেটা একেবারে বর্ডার এলাকার সমস্যা। তা সত্ত্বেও আমরা ৬০০ টুরিজ়ম পুলিশ নিয়োগ করেছি। আমরা একটা পদক্ষেপ নিচ্ছি, এবছর বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও কিছু সাংবাদিককে ওখানে নিয়ে যাব। যাতে তাঁরা সত্যি পরিস্থিতিটা কী সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারেন।”

Comments