বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কিষাণ মোর্চার জেলা সভাপতি প্রবীর দাস। তাঁর সঙ্গে আরও যোগদান করলেন কিষাণ মোর্চার কোষাধ্যক্ষ সঞ্জীব ভাণ্ডারী, ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিকাশ বাগদি।
ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কোটাসুরের মাঠে মহিলা সমাবেশের মঞ্চ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য প্রমুখ।
অনুব্রত মণ্ডল ওই সভায় বিজেপিকে কটাক্ষ করে বলেন 'বড়লোকের দালাল'। তিনি আরও বলেন, বিজেপি ৪০ টি প্রকল্প বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী আশা ও অঙ্গনওয়ারী প্রকল্প চালিয়ে যাচ্ছেন। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেন তিনি।
Comments
Post a Comment