মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের প্রতি পঞ্চায়েতে ভ্রাম্যমাণ ব্যাঙ্ক চালু করতে চলেছে মা মাটি মানুষের সরকার।

FAM4TMC

রাজ্যে প্রতি পঞ্চায়েতে ব্যাঙ্ক খুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কিন্তু, সেটা যত দিন না হচ্ছে, তত দিনের জন্য পঞ্চায়েতগুলিতে ভ্রাম্যমাণ ব্যাঙ্ক খুলতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিষয়টি সমবায় দপ্তরের অধিকর্তাদের খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদ জেলায় পাঁচটি ব্যাঙ্কহীন পঞ্চায়েতে শাখা খুলেছে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। এতে ৭৫ হাজার মানুষ উপকৃত হবেন। খুব শীঘ্রই আরও ১০টি ব্যাঙ্কহীন পঞ্চায়েতে শাখা খুলছে সমবায় ব্যাঙ্ক। এ ছাড়া ব্যাঙ্ক বিহীন পঞ্চায়েতগুলিতে সমবায় ব্যাঙ্ককে দিয়ে ভ্রাম্যমাণ ব্যাঙ্ক খুলতে হবে। নিয়মিত সমবায় ব্যাঙ্কের কর্মীরা পঞ্চায়েতগুলিতে যাবে। তাদের মাধ্যমে লেনদেন করবে মুখ্যমন্ত্রীরা। রাজ্যে এখন প্রায় ৫ হাজার সমবায় গোষ্ঠী আছে। এই গোষ্ঠীগুলির মধ্যে যারা ভালো কাজ করছে, তাদেরকে নিয়ে ব্যাঙ্ক খোলার পরিকল্পনা আছে রাজ্যের। Source -
Bartaman

Comments

  1. Nice Didi ami westbengal ar Malda Districk ar chele computer and hs pass plz job any

    ReplyDelete
  2. Mam my whatsapp number and phone number 8250246582

    ReplyDelete

Post a Comment