গতকাল চেন্নাইয়ে GI কর্তৃপক্ষের কাছে আবেদন জানান ওড়িশা স্মল ইন্ডাস্ট্রিজ় কর্পোরেশন লিমিটেড(OSTC)। তিনমাস আগে ওড়িশাকে হারিয়ে GI রেজিস্ট্রেশন পেয়েছিল বাংলা। GI কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, রসগোল্লা পশ্চিমবঙ্গের নিজস্ব। যদিও এর সম্পূর্ণ বিরোধিতা করে রসগোল্লা তাদেরই বলে দাবি করে ওড়িশা।
যদিও এই লড়াই আজকের নয়। দু'বছর আগে রসগোল্লার GI রেজিস্ট্রেশন পেতে উদ্যোগী হয়েছিল পশ্চিমবঙ্গ। কিন্তু, রাজ্যের সেই দাবির পথে বাধা হয়ে দাঁড়ায় ওড়িশা। রসগোল্লার পেটেন্ট দাবি করে তারাও। শুরু হয় টানাপোড়েন। উভয় রাজ্যই এনিয়ে নিজেদের যুক্তি পেশ করে। দু'পক্ষের যুক্তি খতিয়ে দেখে অবশেষে GI কর্তৃপক্ষ জানায়, রসগোল্লা বাংলার নিজস্ব। কিন্তু, GI-এর এই সিদ্ধান্তের বিরোধিতা করে ওড়িশা। তাই ফের আবেদন। যদি শিকে ছেঁড়ে।
Source - Eenadu Bangla
Comments
Post a Comment