জারবন্দী জল বিক্রয়কারী কয়েকটি সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ইঙ্গিত


সংস্থাগুলির বিরুদ্ধে পদক্ষেপের প্রসঙ্গে অতীনবাবু বলেন, “যাদের লাইসেন্স আছে ফুড সেফটি আইনের সেকশন ৩১ এবং সাব সেকশন ৬৩ অনুযায়ী পৌরনিগম তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস জেল এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর যারা বেআইনিভাবে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ফুড সেফটি অথরিটির আছে। আমরা DG-কে সমস্ত তথ্য দিয়ে একটা চিঠি পাঠাচ্ছি।”



তিনি আরও বলেন, “আমরা যেখানে গিয়ে দেখছি প্রোডাকশন হচ্ছে অথচ কোনও লাইসেন্স বা অন্য কিছু নেই। তাদের বিরুদ্ধে সরাসরি কেস করছি। আর যে সমস্ত নামী ব্র্যান্ডের জলে জীবাণু পাওয়া গেছে তাদের শোকজ় করা হচ্ছে।”

Source - Eenadu Bangla

Comments