‘খাদ্যসাথী’ প্রকল্প নিয়ে মোদীকে বিঁধলেন মমতা

খাদ্যসাথী প্রকল্পকে খতিয়ে দেখবে একটি বেসরকারি সংস্থা তা নিয়ে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্য সরকারের অভিযোগ, একের পর এক প্রকল্পে হস্তক্ষেপ করেছে কেন্দ্র সরকার৷ ১০ ফেব্রুয়ারি রাজ্যের খাদ্য সচিবকে কেন্দ্র সরকার একটি চিঠি পাঠায়৷
সেই চিঠিতে কেন্দ্র সরকার উল্লেখ করে দেয় পশ্চিমবঙ্গে খাদ্যসাথী প্রকল্পের কাজ খতিয়ে দেখবে একটি বেসরকারি সংস্থা৷ নবান্নে এই চিঠি গেলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেয়, ‘‘ রাজ্যের আর কোনও প্রকল্পে হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্র৷’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যসাথী প্রকল্পের আওতায় আছে আর্থিক ভাবে দুর্বল পরিবার৷ যাদের ২টাকা কিলো দরে চাল ও গম দেওয়া হয়৷ পরিবারের প্রত্যেকে মাসে সর্বাধিক ৫কিলো চাল বা গম পেতে পারবে৷

Comments