বিজেপুরে বিজেপিকে বিপুল ব্যবধানে হারিয়ে বাজিমাত বিজেডির

ওড়িশার শাসক দল বিজেডি বিজেপুরে উপনির্বাচনে বিপুল ভোটে জিতল। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে অনেক ভোটের ব্যবধানে হারালেন বিজেডি প্রার্থী রীতা সাহু।
বিজেপি প্রার্থী অশোক পানিগ্রাহীকে ৪১. ৯৩৩ ভোটে হারিয়েছেন রীতা। রীতা পেয়েছেন মোট ১ লক্ষ ২ হাজার ৮৭১টি ভোট। অন্যদিকে বিজেপি পেয়েছে ৬০ হাজার ৯৩৮টি ভোট।
এই কেন্দ্রে কংগ্রেস মাত্র ১০ হাজার ২৭৪টি ভোট পেয়েছে। এদিন ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিল বিজেপি। প্রতিটি রাউন্ড শেষেই জয়ের ব্যবধান বাড়ছিল। বেলা বাড়তেই স্পষ্ট হয়ে গিয়েছিল বিজেডি এই কেন্দ্রে জিততে চলেছে। শেষ পর্যন্ত হলও তাই।
ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়েক বিজেপুরের জয়ের পর সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

source: oneindia.com

Comments