ডায়েরিয়ার জের, মেয়র পরিষদকে নবান্নে তলব মুখ্যমন্ত্রীর

মহানগরীর বিস্তৃর্ণ অঞ্চলে ডায়েরিয়ার প্রকোর দেখা দেওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রের খবর, পরিস্থিতি পর্যালোচনা ও পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানতে আগামী সোমবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষকে নবান্নে ডেকে পাঠিয়েছেন৷


ক’মাসে আগেই ডেঙ্গুর প্রকোপে রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল এবার ডায়েরিয়ার প্রকোপও জেলার বিস্তৃর্ণ এলাকায় দেখা দিয়েছে৷ বুধবারে রাতে একজনের মৃত্যুও হয়েছে৷ স্বাস্থ্য দফতর সূত্রের খবর: বাঘাযতনীর জে ব্লকের ওই বাসিন্দার নাম বিশ্বজিৎ দাস (৪০)৷
স্থানীয় কাউন্সিলরও দাবি করেছেন ডায়েরিয়ার প্রকোপে বিশ্বজিৎবাবুর মৃত্যু হয়েছে।
বেলেঘাটা হাসপাতাল সূত্রের খবর: ভরতি হওয়া রোগীদের মলের নমুনা নাইসেডে পাঠানো হয়েছিল। সেই রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, একাধিক ব্যক্তির মলে ডায়েরিয়ার জীবাণু রয়েছে৷

Source - Kolkata 24x7

Comments