হোলির দিন নমাজের সময়সূচি বদল, একতার নজির দেশজুড়ে, শেয়ার করুন ফেসবুকে

হোলির দিন শান্তি, সদ্ভাব বজায় রাখতে শুক্রবারের নমাজের সময়সীমা এক ঘন্টা বদল করলেন ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের কর্মসমিতির সদস্য মাহলি বলেছেন, এখানে ইদগাহে নমাজের প্রার্থনার সময় বদল করা হয়েছে। বেলা ১টা ৪৫-এ হবে প্রার্থনা।

শিয়া পন্ডিত মৌলানা কালবে জাওয়াদও আসিফি মসজিদে প্রার্থনার সময় বদল করেছেন বলে জানান মাহলি। বেলা ১২টা ২০-র বদলে প্রার্থনা হবে দুপুর ১টায়।

নমাজের সময়সূচি বদল করে সারা দেশের সামনে সম্প্রীতির নজির গড়লেন

অতীতে হিন্দুরাও এ ধরনের পদক্ষেপ করেছিল বলে জানান তিনি। মাহলি বলেন, বকরি ঈদের সঙ্গে একই সময়ে হওয়ার ফলে এবছর জগন্নাথ যাত্রা দু ঘন্টা পিছিয়ে দেওয়া হয়, তার রুটও বদল করা হয়। রমজানের সময় তিনটি পরিবারের ঈদগাহর উল্টো দিকে রামলীলা ময়দানে বিয়ের আসর ছিল। ওরা আমাদের আবেদন মেনে বাজি পোড়ানো, ডিজে, গানবাজনার অনুষ্ঠান বাতিল করে।

এ রাজ্যেও মহরমের দিন দুর্গাপূজার বিসর্জনের সময় পেছানো হয়েছিল, তা নিয়ে কিছু উগ্র হিন্দুত্ববাদীরা ও বিজেপির একাংশ প্রশ্ন তুলেছিলো "আমরা হিন্দুরা সময় পরিবর্তন করছি, মুসলিমরা কি আমাদের জন্য করে এরকম কিছু?"

আজ হয়তো তাদের মুখেই ঝামা ঘষে দিলো ভারতবর্ষের শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ মানুষেরা, 

হোলির উৎসব মিলনের উৎসব, এই সময় এমন সিদ্ধান্ত দেশজুড়ে সম্প্রীতির নজির গড়লো বলেই বলা যায়


সকলে শেয়ার করে খবরটি ছড়িয়ে দিন    

Comments