পঞ্চায়েতে সদ্য-দায়িত্বপ্রাপ্ত মুকুলকে, 'শেয়াল' বললেন পার্থ। কর্মশালা থেকে কি বললেন মহাসচিব ? ক্লিক করুন
দলের কারও ওপর যখন আস্থা থাকে না, তখন দলের বাইরের কাউকে বেছে তাঁর হাতেই দায়িত্ব দেয় বিজেপি। এই ভাষাতেই বিজেপির সমালোচনা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নাম না করে এক্ষেত্রে মুকুল রায়ের কথাই বলতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফে মুকুল রায়কে দায়িত্ব দেওয়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই।
বারুইপুরে তৃণমূলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সিপিএম ও কংগ্রেস মিউজিয়ামে চলে গিয়েছে। জানা গিয়েছে, মুকুল রায়কে ফের একবার চাটনিবাবু বলে কটাক্ষ করেন পার্থ। দল থেকে কেউ বের হলেই তাকে টোপ দিতে শিয়ালের মতো দাঁড়িয়ে রয়েছেন বলেও কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব। কাঁচড়াপাড়া থেকে তুলে নিয়ে তাঁকে মন্ত্রী বানানোর মতো কথা বলেও, মুকুল রায়কে কটাক্ষ করেন তিনি।
কর্মী সম্মেলন থেকে দলের কর্মীদেরও সতর্ক করেন তৃণমূল মহাসচিব। তিনি বলেন, দলের কর্মীদের মধ্যে আলস্য বাড়ছে। পুরনো কর্মীদের বুকে ব্যথা দিয়ে বসিয়ে রাখলে দল মেনে নেবে না বলেও জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
কর্মী সম্মেলনে মুকুল রায়কে কটাক্ষ করেন ফিরহাদ হাকিমও। সাইড লাইনে বসে থাকা প্লেয়ারকে তুলে নিয়ে পঞ্চায়েত ভোট জেতার স্বপ্ন দেখে লাভ নেই বলে় জানান তিনি।

Source - One India Bengali

Comments
Post a Comment