রাজ্য সরকারের সংস্থা হিডকো ইকো পার্কের ৩ নম্বর গেটের কাছে এই হাবটি তৈরী করছে। আশা করা যায় বাংলা নববর্ষের আগেই এই মিষ্টি হাবটি উদ্বোধন হয়ে যাবে। কলকাতায় এই ধরনের হাব এই প্রথম তৈরী হচ্ছে। এই হাবটি তৈরী হলে এলাকাবাসীদের পাশাপাশি বিমানবন্দরগামী যাত্রী তথা নিউটাউনে কাজ করতে আসা মানুষদের চাহিদা পূরণ হবে। নিউটাউন এখন দেশের অন্যতম ফিনান্স ও আইটি হাব। এছাড়া ইকো পার্কে আসা অগণিত দেশী বিদেশী পর্যটকরাও বাংলার মিষ্টির স্বাদ পাবেন সহজে। এই মিষ্টি হাবটি আদপে একটি শপিং কমপ্লেক্সের মত হবে। এখানে রাজ্যের প্রতিটি প্রান্তের মিষ্টি পাওয়া যাবে। এখানে ১১টি মিষ্টির কাউন্টার থাকবে, কলকাতার সেরা দশজন মিষ্টি প্রস্তুতকারক বেছে নেওয়া হবে ১০টি কাউন্টারের জন্য। ১১ নম্বর কাউন্টারটি সংরক্ষিত হবে বাংলার পারম্পরিক মিষ্টির সম্ভারের জন্য - যেমন, শক্তিগড়ের ল্যাংচা, সীতাভোগ, কৃষ্ণনগরের সরপুরিয়া, সরভাজা, মুর্শিদাবাদ জেলার ছানাবড়া ইত্যাদি। প্রতিটি দোকানে ৩টি বিভাগ থাকবে: ডিসপ্লে সেকশন, ডেলিভারি সেকশন এবং ক্যাশ সেকশন।#FAM4TMC
Comments
Post a Comment