জোর ধাক্কা! বিজেপি ছাড়লেন কয়েক হাজার নেতা-কর্মী

অরুণাচলে বড়সড় ধাক্কা বিজেপির! মোদীর হাত ছাড়ল কয়েক হাজার বিজেপি কর্মী। দলত্যাগী বিজেপি কর্মীদের মধ্যে কয়েকশ মহিলা এবং যুবক রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে বিজেপির ইতিহাসে নাকি এটাই সবথেকে বড় দলত্যাগের ঘটনা।
এর আগে এই পরিমাণ বিজেপি কর্মী নাকি দলত্যাগ করেনি বলেই দাবি রাজনৈতিক আধিকারিকদের। অরুণাচল প্রদেশের নামসাই জেলায় এত বড় ধাক্কা খায় বিজেপি। দলত্যাগী সমস্ত বিজেপি নেতাকর্মীই ফের কংগ্রেসে যোগ দিয়েছে। কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় কংগ্রেস নেতারা। নিঃসন্দেহে এই সমস্ত এলাকায় ফের কংগ্রেসের শক্তি বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহলা।
দলত্যাগী বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, কাজ, রোজগার থেকে শুরু করে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কিছুই করা হয়নি বলে অভিযোগ। এরপরে এলাকার সবাই দলত্যাগের সিদ্ধান্ত নেয় বলে দাবি। নতুন করে কর্মীরা কংগ্রেসে যোগ দেওয়াতে খুশি নেতারা। তাঁদের দাবি, সাধারণ মানুষ বুঝতে পেরেছে মোদী সরকারের ভাঁওতাবাজি। এটা তারই প্রমাণ।
Source -Kolkata 24x7

Comments