আদর্শগত দিক থেকে বিজেপিতে আমায় মানায় না’! এই বলে বিজেপি ছাড়লেন বিজেপি নেতা

আদর্শগত দিক থেকে বিজেপিতে আমায় মানায় না’! এই বলে বিজেপি ছাড়লেন বিজেপি নেতা লাভলি। তিনি প্রাক্তন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। এরপর গত এপ্রিল মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন লাভলি। কিন্তু বিজেপিতে যোগ দিয়ে কার্যত মোহভঙ্গ হয় তাঁর।

আজ শনিবার বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে ফিরে এলেন লাভলি। কংগ্রেস দফতরে অজয় মাকেন, পি সি চাকো, রণদীপ সিংহ সুরজেওয়ালাদের উপস্থিতিতে কংগ্রেসে ফের যোগ দিয়ে ‘আদর্শগত দিক থেকে বিজেপিতে আমায় মানায় না’ বলে মন্তব্য করেন লাভলি। বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে আসাতে খুশি হাওয়া রাহুল শিবিরে।

প্রসঙ্গত, দিল্লির পূর্বতন শীলা দীক্ষিতের কংগ্রেস সরকারের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রীও ছিলেন লাভলি। কিন্তু দিল্লি পুরসভা ভোটে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে টিকিট বিলির চাঞ্চল্যকর অভিযোগ এনে দল ছাড়েন, এমনকী বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দাবিও করেন, কংগ্রেস আর আগের সেই কংগ্রেস নেই, দলের অনেক সিনিয়র নেতারই ‘দমবন্ধ’ হয়ে আসছে।

গত এপ্রিলে বিজেপিতে যোগদানের পর তাঁর তুমুল নিন্দা, সমালোচনা হয়েছিল। কিন্তু এরপরেও বিজেপির হয়ে কাজ করছিলেন। কিন্তু গত কয়েকমাস যাবত বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর। অবশেষে আজ দল ছাড়ার ঘোষণা করলন এই বিজেপি নেতা।

#FAM4TMC

Comments