আগামী ১৩ই মার্চ ২০১৮ দুদিনের শিল্প সম্মেলন শুরু হতে চলছে দার্জিলিং এ। উদ্যোগে উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

FAM4TMC
দার্জিলিং পাহাড়ে শিল্প ! এতদিন পর্যন্ত উদ্যোগ নেওয়া তো দুরের কথা, ভাবেইনি কেউ। কংগ্রেস এবং বামফ্রন্টের দীর্ঘ শাসনে অবহেলিতই ছিল পাহাড়ের মানুষের কাজের দাবিটি। চা বাগিচা, কমলালেবু এবং পর্যটনেই আটকে ছিল পাহাড়ের অর্থনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রথম পাহাড়ে শিল্প সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী ১৩ মার্চ থেকে দু’দিনের শিল্প সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ওই সম্মলনে হাজির থাকবেন শিল্পোদ্যোগী, বিনিয়োগকারী, বণিকসভা, জিটিএ এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা। ইতিমধ্যেই পাহাড়ের উন্নয়ণে সমস্ত রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাহাড়ে শিল্পায়ণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, কলকাতা এবং ভারতের বিভিন্ন রাজ্যে বহু গোর্খা ছেলেমেয়ে আইটি হাব এবং বিপিওগুলিতে কাজ করতে যায়। চাকরির জন্য যাতে তাদের ঘরবাড়ি ছাড়তে না হয়, সেই বিষয়টি দেখতে হবে। তথ্যপ্রযুক্তি শিল্পের পাশাপাশি উদ্যান পালন এবং পর্যটন শিল্পে জোর দেওয়া হবে বলে রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে। তথ্য প্রযুক্তি শিল্পের জন্য পাহাড়ে পরিকাঠামোগত কোনও সমস্যা হবে না বলেও রাজ্যের শিল্প দফতর সূত্রে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জিটিএ প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। তিনি বলেছেন, পাহাড়ে শিল্প স্থাপন হলে দার্জিলিং এবং কালিম্পংয়ের মানুষ উপকৃত হবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তামাং জানান, দু’দিনের শিল্প সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থগত থাকবেন অর্থ এবং শিল্প দফতরের মন্ত্রী অমিত মিত্রও। শিল্পোদ্যোগী ও বিনিয়োগকারীরা ছাড়াও উপস্থিত থাকবেন বণিকসভা সিআইআইয়ের প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ঘিরে ভবিষ্যতের জন্য আশার আলো দেখছে পাহাড়বাসী, জানিয়েছেন বিনয় তামাং।
Source - Best Bengal

Comments