আদিবাসী ছেলেমেয়েদের খেলাধুলায় প্রশিক্ষণ দিতে হোস্টেল গড়ছে রাজ্য সরকার।

#FAM4TMC

আদিবাসী ছেলেমেয়েদের খেলাধুলায় প্রশিক্ষণ দিতে হোস্টেল গড়ছে রাজ্য সরকার। যেসকল খেলায় তাদের প্রশিক্ষণ দেওয়া হবে তাও নির্দিষ্ট করা হয়েছে - দাবা, ফুটবল, তিরন্দাজি ও অ্যাথলেটিক্স। ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রকল্প নিয়েছেন যাতে তপসিলি জাতি ও উপজাতির ছাত্র-যুবরা স্বনির্ভর হতে পারে। এই হোস্টেলগুলিতে থাকবে ১০০ জন প্রশিক্ষক, জিম, ক্যাফেটেরিয়া, প্রশিক্ষকদের কক্ষ, লবি ও একটি গ্রন্থাগার। পাওয়া যাবে ওয়াই ফাই পরিষেবা। হোস্টেলগুলি হবে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে; আরও দুটি হবে কলকাতায়।আবাসিকরা এখানে বিনামুল্যে থাকতে পারবে। বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের আনা হবে এই হোস্টেলগুলিতে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ইতিমধ্যেই এই প্রতিভাদের নির্বাচন শুরু করে দিয়েছে। ১০০০ জন আদিবাসী ছেলে মেয়েকে দাবা খেলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছয় থেকে সাত মাসের মধ্যেই এই প্রতিভার সন্ধান সম্পন্ন হবে।

Comments