#FAM
#FAM4TMC
দিল্লি, ২৭ অক্টোবর : শল্য অভিযানের পর থেকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের উপর বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছিল পাকিস্তানি সেনা। তার যোগ্য জবাব দিল ভারত। বিগত কয়েকদিনে দফায় দফায় হামলা চালিয়ে পাকিস্তানের ২৭টি পোস্ট ও ১৮টি ওয়াচ টাওয়ার ধ্বংস করল BSF। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দেওয়া তথ্যে BSF জানিয়েছে, হামলার জেরে নিহত হয়েছে ৭ পাকিস্তানি রেঞ্জার্স, আহত অনেকেই। তাদের মধ্যে রয়েছে লেফটেন্যান্ট পদমর্যাদার একজন আধিকারিকও।
বাহরিন সফর সেরে গতকাল শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, পাকিস্তানি সেনা ও জঙ্গিদের গোলাগুলি বন্ধ করতে সেনার তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে বৈঠকে তা জানতে চান রাজনাথ সিং। সেখানেই BSF-র তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই তথ্য পেশ করা হয়।
সংবাদমাধ্যম সূত্রের খবর, বাহরিন সফর চলাকালীন সীমান্তের পরিস্থিতির উপর নজর রাখছিলেন রাজনাথ সিং। BSF-র চিফ কে কে শর্মার সঙ্গে আলোচনাও করেন।
কেন বিনা প্ররোচনায় অবিরাম গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা ? সূত্রের খবর, সেই কারণও BSF-র তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা করা হয়। জানানো হয়, সীমান্তে অপেক্ষারত জঙ্গিদের ভারতে ঢোকানো পাকিস্তানের লক্ষ্য। সেজন্য অবিরাম গোলাগুলি করছে পাকিস্তানি জওয়ানরা। দ্বিতীয়ত, শল্য অভিযানের পর থেকে সেনাদের হামলায় কমপক্ষে ৭ জন পাক জওয়ান নিহত হয়েছে। তার প্রতিশোধ নিতেই এই হামলা।
সূত্রের খবর, সীমান্তে কোথায় কোথায় জওয়ান মোতায়েন রয়েছে এবং তারা কীভাবে কাজ করছে তার বিস্তারিত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেয় BSF।

Comments
Post a Comment