Mamata Banerjee
Abhishek Banerjee
#FAM
#FAM4TMC
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপারেশন শেষ
নার্সিংহোমে অপারেশনের খবর নিতে অপেক্ষারত তৃণমূলের নেতা-মন্ত্রীরা।
যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপারেশন সফলভাবেই শেষ হয়েছে বলে সূত্রের খবর। তবে বেলভিউ নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।
সাড়ে ১২টা থেকে শুরু হয় অপারেশন। ডাঃ সুকুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৪ জন চিকিৎসকের একটি দল দু’ঘণ্টা ধরে এই জটিল অপারেশনে অংশ নেয়। অরবিট ফ্লোর রিপেয়ারিং-এর মূল দায়িত্বে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও অরবিট সার্জেন ডাঃ অনির্বাণ ভাদুড়ি। ম্যাক্সিলো ফেসিয়াল সার্জেন হিসেবে ছিলেন কমলেশ্বর কোঠারি ও অমিত রায়। প্লাস্টিক সার্জেনের দায়িত্ব ছিলেন রাজেন ট্যান্ডন। অভিষেকের হার্টের অবস্থা দেখার জন্য ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মনোতোষ পাঁজা ও এস বি রায়। একটি টাইটেনিয়াম প্লেট চার মিলিমিটারের একটি স্ক্রু দিয়ে আটকে চোখের তলার ভেঙে যাওয়া হাড়দুটি জোড়া লাগানো হয়েছে।

Comments
Post a Comment