একশো দিনের প্রকল্পে রাজ্যকে এড়িয়ে টাকা দেওয়া মেনে নেওয়া হবে না ::: জানালেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র।

Mamata Banerjee
#FAM #FAM4TMC


একশো দিনের প্রকল্পে রাজ্যকে এড়িয়ে টাকা দেওয়া মেনে নেওয়া হবে নাঃ অর্থমন্ত্রী

একশো দিনের প্রকল্পে মজুরির টাকা সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে পাঠানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাল রাজ্য৷ কেন্দ্র রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে যা রাজ্য কখনোই মেনে নেবে না। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, “আগে একশো দিনের প্রকল্পের টাকা সরাসরি রাজ্যের অর্থ দফতরে আসত৷ সেখান থেকে পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দফতর মারফত কর্মীদের ব্যাঙ্কের অ্যাকাউণ্টে টাকা চলে যেত৷ কয়েকদিন আগে কেন্দ্র এক নির্দেশে সব রাজ্যকেই জানায়, একশো দিনের প্রকল্পের টাকা আর রাজ্যের অর্থ দফতরে জমা দেওয়া হবে না৷ অর্থাৎ এভাবে রাজ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷”। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের প্রতিবাদে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এবং রাজ্যের স্বায়ত্তশাসন বিরুদ্ধ একটি পদক্ষেপ। অর্থ দফতরের মাধ্যমে টাকা পাঠানোই নিয়ম৷ সেটা না হওয়া মানে বিধানসভাকেও অবমাননা করা। অমিত মিত্র জানান, কেন্দ্র এখন সরাসরি কর্মীদের টাকা পাঠানোর চেষ্টা করছে। রাজ্যের শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত৷ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত৷ যতদূর সম্ভব প্রতিবাদ করা হবে৷ তিনি আরও বলেন কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্যকে ক্রমশ অন্ধকারে ঠেলে দেবে। ডঃ মিত্র জানান, “কীভাবে অর্থনৈতিক সংস্কার করা যায়, যাতে সাধারণ মানুষের মধ্যে আঘাত না আসে, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে৷  কেন্দ্র থেকে একটি পদক্ষেপের চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত ক্ষতিকর৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে আঘাত৷ রাজ্যের স্বায়ত্ত ব্যবস্থার বিরুদ্ধে৷”  

Comments