মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায়, দ্বিতীয় বছরে জনপ্রিয়তার তুঙ্গে "আহারে বাংলা "

Mamata Banerjee 
#FAM #FAM4TMC

দেশের বৃহত্তম খাদ্য উত্সব 'আহারে বাংলা' এবার সব রেকর্ডকে ছাপিয়ে গেল। গত বছর যেখানে জনসমাগম হয়েছিল ৬৫ হাজার, এবারে সেখানে ৫ দিনে জনসমাগম হল ১.৫ লক্ষ মানুষের। এবারের উত্সবে প্রায় ২.৫ কোটি টাকার মত বাণিজ্য হয়েছে যেটি আগের বছরের দ্বিগুন। মিলন মেলায় অনুষ্ঠিত রাজ্য সরকারের পরিচালিত এই মেলাটি মাত্র এই দুবছরেই শ্রেষ্ঠ মেলার একটিতে পরিণত হয়েছে, শুধুমাত্র জনসমাগমের দিক দিয়ে না, ব্যবসার দিক দিয়েও। প্রসঙ্গত বলা যেতে পারে এই মেলাটি মাননীয়া মুখ্যমন্ত্রীর অন্যতম প্রিয় প্রকল্পের একটি। কারণ এর মাধ্যমে শুধু যে জনসমাগম বা মনোরঞ্জন হয় তাই নয় বরং খাদ্যশিল্পে জড়িয়ে থাকা একটি বিরাট অংশের মানুষের ভালো পরিমান আয় হয় এই মেলাটিকে কেন্দ্র করে। তাই মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যে এই মেলাটিকে জনপ্রিয় করে তুলতে সরকার যেন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে। অনেক গ্রামীণ ব্যবসায়ী যারা এই খাদ্যশিল্পে নিযুক্ত আছেন তারা এই মেলার মাধ্যমে এখানকার উদ্যোগপতিদের সহায়তায় কলকাতা ও তার পার্শবর্তী অঞ্চলে বাণিজ্য শুরু করার সুযোগ পেলেন। এই প্রথম বার এখানে বিদেশি খাবারের জন্য একটি আলাদা বিভাগ করা হয়েছিল, যেখানে চীন, রাশিয়া, ভুটান ও বাংলাদেশ অংশগ্রহণ করেছিল তাদের জনপ্রিয় খাদ্যভান্ডারের ঝাঁপি নিয়ে। কিছু কিছু খাবারের স্টলে সবসময় লাইন দেখা গেছে খাবার নেওয়ার জন্য। এই জনপ্রিয়তার ওপর ভিত্তি করে তিনটি পুরস্কারও প্রদান করা হয়েছে। শীঘ্রই রেস্টুরেন্টের "ডাক-এ-সালান", সব থেকে নতুনত্ব খাবারের পুরস্কার পেয়েছে। রাজ্য প্রাণী সম্পদ দফতরের ডাক-রোস্ট পেয়েছে সব থেকে জনপ্রিয় খাবারের তকমা। রাজ্য মত্স দফতরের সবকটি স্টল জনপ্রিয়তম রেস্টুরেন্টের খেতাব পেয়েছে।    

Comments