Skip to main content
কৃষক পরিবারের যুবকদের প্রশিক্ষণ দেবে কৃষি বিপণন দপ্তর - Mamata Banerjee
#FAM #FAM4TMC
কৃষক পরিবারের যুবকদের প্রশিক্ষণ দেবে কৃষি বিপণন দপ্তর
কৃষক পরিবারের যুবকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য কৃষি বিপণন বিভাগ। এর ফলে কৃষকরা সুফল বাংলার দোকানগুলিতে আরও তাজা ও উন্নতমানের শাক সবজি সরবরাহ করতে পারবে। উৎপাদিত পণ্য কিভাবে সংরক্ষণ করতে হবে এবং তা কিভাবে বাজারজাত করতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুবকদের। কিভাবে তাজা ও উন্নত মানের সবজি সুফল বাংলা স্তলে সরবরাহ করা যায় সে বিশয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। এই প্রশিক্ষণ তাদের ব্যবসা সংক্রান্ত অন্যান্য কাজ যেমন সঠিক হিসাব রক্ষণ ও ব্যবসা পরিচালনায়ও অনেক সাহায্য করছ। কৃষি বিপণন বিভাগ ইতিমধ্যেই কৃষকদের জন্য ‘আমার ফসল আমার গাড়ি’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কেনার জন্য ১০০০ টাকা দেওয়া হচ্ছে। এর ফলে তারা হাতে টানা ভ্যান এবং সচ্ছিদ্র পলি-crates কিনতে পারবে যার মাধ্যমে তাদের শাক সবজি বাজারে নিয়ে যেতে অনেক সুবিধা হবে। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে ৮০ টি সুফল বাংলা স্টল স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে এই দপ্তর। অনলাইনে অ্যাপের মাধ্যমে যাতে শাক সবজি ফল হোম ডেলিভারি দেওয়া যায় সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Comments
Post a Comment