আধুনিক প্রযুক্তি নির্ভর চাষের মাধ্যমে সিঙ্গুরের কৃষকদের সাহায্য করবে রাজ্য সিঙ্গুরের ৯৯৭ একর জমিতে ভালোভাবে চাষের জন্য এবং সিঙ্গুরের কৃষি-অর্থনীতির উন্নয়নের জন্য আধুনিক কৃষি-প্রযুক্তির মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য কৃষি দপ্তর। রাজ্য সরকার কৃষকদের সবরকম সহায়তা প্রদান করবে যতদিন না পর্যন্ত প্রথম ফসল তোলা হয়। রাজ্য সেচ দপ্তর ওই এলাকায় প্রয়োজনীয় জল সরবরাহ করবে। পঞ্চায়েত দপ্তরও কৃষকদের উন্নতির জন্য বেশ কিছু উদ্যোগ নিতে চলেছে। প্রাথমিকভাবে, সিঙ্গুরে কৃষকদের পালংশাক ও সর্ষে চাষ করতে সুপারিশ করা হয়েছে।
Mamata Banerjee
#FAM
#FAM4TMC
Mamata Banerjee
#FAM
#FAM4TMC

Comments
Post a Comment