Mamata Banerjee
#FAM #FAM4TMC
ক্রমশ ‘হ্যাপেনিং’ হয়ে উঠছে হাওড়া শহর। ‘নবান্ন’ তৈরি হওয়ার পরে এমনিতেই বেশ ঝকঝকে-চকচকে হয়ে উঠেছে হুগলি নদীর পশ্চিম পাড়ের এই প্রাচীন শহর। প্রায় ৫০০ বছর পুরনো এই জনপদেই এবার গড়ে উঠতে চলেছে ভারতের সর্বোচ্চ রিভলভিং রেস্তোরাঁ। ৪৫০ ফুট উঁচু এই রেস্তোরাঁতে দেখা যাবে হাওড়া ও কলকাতার সম্পূর্ণ স্কাইলাইন। এমনকী কলকাতা বিমানবন্দরও চোখে পড়বে। সবচেয়ে মজার বিষয়, পুরো রেস্তোরাঁটি হবে রিভলভিং অর্থাৎ আস্তে আস্তে ঘুরবে। তার মানে সিটে বসেই কলকাতা-হাওড়ার স্কাইলাইনের ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যাবে।
ভারতে এই ধরনের রিভলভিং রেস্তোরাঁ কিন্তু প্রথম নয়। দিল্লির কনৌট প্লেসের ‘পরিক্রমা’ বা মুম্বইয়ের কান্ডিবলি ইস্টের ‘ইউএফও’ রেস্তোরাঁও রিভলভিং। এছাড়া চেন্নাই, জয়পুর, আহমেদাবাদ, আগ্রা এবং এরনাকুলামেও এমন রেস্তোরাঁ রয়েছে। কিন্তু এর মধ্যে কোনওটিরই উচ্চতা হাওড়ার প্রকল্পটির ধারেকাছেও নয়। অর্থাৎ তৈরি হওয়ার পরে, হাওড়ার এই রেস্তোরাঁই হতে চলেছে ভারতের ‘সর্বোচ্চ ঘূর্ণায়মান রেস্তোরা’। জানা গিয়েছে, এই রেস্তোরাঁটি তৈরি হবে বেলিলিয়াস পার্কে। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, সম্ভবত ২০১৮ সালের মধ্যেই শেষ হবে রেস্তোরাঁর কাজ।

Comments
Post a Comment